রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

গাজায় আরও ৫৬ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

Reporter Name / ১৫৯ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনের গাজাজুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৫৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫১ হাজার ৫০০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ।

শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ৪৯৫ জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

আনাদোলু জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তারা জানায়, বহু হতাহত এখনো ধ্বংসস্তূপে আটকে আছেন। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর এই উপত্যকাটি পরিণত হয়েছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের কেন্দ্রে। প্রায় প্রতিদিনই নতুন করে প্রাণহানির খবর আসছে। শুধু গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া সামরিক অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২ হাজার ১১১ জন এবং আহত হয়েছেন আরও ৫ হাজার ৪৮৩ জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর