মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার দাখিল-২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার দাখিল-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৫ এপ্রিল বেলা ১১টায় অত্র প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল বাছেদ রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিকুর রহমান আতিক।
এসময় অত্র প্রতিষ্ঠানের সুপার আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মোহসিন আলী, মানিক দিপা দ্বিঃমূখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব সুলতান আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, মানিক দিপা কৃষি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক ও সমাজ সেবক মনিরুজ্জামান মজনু। এছাড়াও অনুষ্ঠানে আড়িয়া ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী, অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠানে অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে দাখিল ২০২৬ শিক্ষাবর্ষে মোট ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের সাফল্য কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।








