শিরোনাম
হালুয়াঘাটে বড়বিলা–বাহিরশিমুল সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভোলাহাটে বসতবাড়ির ৪টি ঘর আগুনে পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৬.৫ লাখ টাকা সলঙ্গায় বাঁশের ব্যারিকেডে ধরা পড়ল চোরের সরদার, উদ্ধার চুরি হওয়া মিশুক সিরাজগঞ্জে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড গাজীপুরের কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল ইসলামের অবসর উপলক্ষে সংবর্ধনা ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, মাদকবিরোধী অভিযানে আটক ৫ দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার দিগন্ত, কৃষি বিভাগের উঠান বৈঠক অনুষ্ঠিত কমলনগরে পীর সাহেব চরমোনাইয়ের ইসলাহী ইজতেমা’: লাখো মুসল্লির ঢল জামালপুরে ফেসবুক ফেইক আইডি ব্যবহার করে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

সলঙ্গায় বাঁশের ব্যারিকেডে ধরা পড়ল চোরের সরদার, উদ্ধার চুরি হওয়া মিশুক

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গা অঞ্চলে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গরু চুরি ও রাতের অপরাধ ঠেকাতে গ্রামবাসীর উদ্যোগে তৈরি করা বাঁশের ব্যারিকেডে ধরা পড়েছে চোর চক্রের এক সদস্য। এসময় তার কাছ থেকে একটি চুরি হওয়া মিশুক গাড়ি উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে সলঙ্গা থানার চরগোঁজা গ্রামে। আটক ব্যক্তি একই গ্রামের আব্দুল রশিদের ছেলে লিটন (৩৮)। স্থানীয়দের দাবি, তিনি এলাকায় চোর চক্রের সক্রিয় সদস্য ও একাধিক মামলার আসামি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে গরু চুরি প্রতিরোধে গ্রামের প্রতিটি প্রবেশপথে বাঁশের ব্যারিকেড স্থাপন করে রাতভর পাহারা দিচ্ছিলেন গ্রামবাসী। গভীর রাতে লিটন একটি চুরি হওয়া মিশুক গাড়ি নিয়ে গ্রামে প্রবেশের চেষ্টা করলে ব্যারিকেডে দায়িত্বরত পাহারাদারদের সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি গাড়ি চুরির বিষয়টি স্বীকার করেন বলে দাবি স্থানীয়দের।

খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে জড়ো হয়। এসময় উত্তেজিত জনতা লিটনকে গণধোলাই দেয়। পরে মঙ্গলবার সকালে তাকে সলঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা আরও জানান, লিটন দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া মিশুক গাড়িটি উল্লাপাড়া উপজেলার তেতুলিয়া এলাকা থেকে চুরি করা হয়েছিল বলে জানা গেছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, “রাতে চোর আটকের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহত অবস্থায় লিটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া মিশুক গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।”

তিনি আরও জানান, আটক লিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ প্রায় ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

সলঙ্গায় বাঁশের ব্যারিকেডে ধরা পড়ল চোরের সরদার, উদ্ধার চুরি হওয়া মিশুক

www.dainikkagoj.com
12 May 2026

সলঙ্গায় বাঁশের ব্যারিকেডে ধরা পড়ল চোরের সরদার, উদ্ধার চুরি হওয়া মিশুক

www.dainikkagoj.com