শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে রিজিয়ন কমান্ডারের আর্থিক সহায়তা প্রদান

Reporter Name / ১৬৩ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

মোঃমাসুদ রানা,

বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ির গুইমারা রামসু বাজারে রিজিয়ন কমান্ডার কর্তৃক ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গুইমারা রিজিয়ন কমান্ডার গত ২৮ সেপ্টেম্বর ইউপিডিএফ মূল দলের সন্ত্রাসীদের কর্তৃক সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রামসু বাজার এলাকা পরিদর্শন করেন । এর পূর্বে তিনি মারমা সম্প্রদায়ের নেতৃস্থানীয়দের সাথে মত বিনিময় করেন। উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি প্রায় ১০ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন । এছাড়াও তিনি জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া কর্তৃক আরো ২০ লক্ষ টাকা অনুদান প্রদানের আশ্বাস প্রদান করেন যা অতি শীঘ্রই ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। এ সময় তিনি সকলকে রামসু বাজারে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি অপপ্রচার ও স্বার্থান্বেষী মহল দ্বারা প্রভাবিত না হতে অনুরোধ জানান। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে রিজিয়ন কমান্ডার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর