শিরোনাম
নাসিরনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া একাদশ দুর্গাপূজার নিরাপত্তায় ময়মনসিংহে পুলিশ সদস্যদের ব্রিফিং লালমনিরহাটে রান্নাঘরের মাটির নিচে মাদকের ড্রাম, ইয়াবাসহ গ্রেপ্তার ২ কুড়িগ্রাম পলিটেকনিকেল কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে আন্দোলন ও স্মারকলিপি প্রদান  নেত্রকোণায় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন কমলনগরে ​টাইব্রেকারে আনন্দনগরকে হারিয়ে চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ ভারত থেকে দর্শনা হয়ে বাংলাদেশে এলো ১৮ রেলকোচ সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, গ্রেপ্তার ৩ লংগদুতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

নেত্রকোণায় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

 

পলাশ পাল, নেত্রকোণা জেলা প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নেত্রকোণায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

শুক্রবার (১৬ অক্টোবর) নেত্রকোণা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে আয়োজিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে।

তিনি প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক নজরদারি, সিসিটিভি ক্যামেরা, চেকপোস্ট ও টহল কার্যক্রম সক্রিয় রাখার নির্দেশ দেন। পাশাপাশি দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের ধৈর্য, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে বিনয়ী ও সৌজন্যমূলক আচরণের আহ্বান জানান।

ব্রিফিংয়ে সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দ্রুত শনাক্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা, জনসমাগম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। দায়িত্ব পালনকালে অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার ও অমনোযোগিতা পরিহার করে জরুরি পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।

পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, পুলিশ সদস্যদের নিষ্ঠা, আন্তরিকতা ও সতর্কতার ওপর জনগণের আস্থা অনেকাংশে নির্ভর করে। পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন সম্ভব।

ব্রিফিং শেষে তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের উৎসাহ দেন এবং অর্পিত দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান।

এ সময় নেত্রকোণা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান এবং সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) গোলাম মোস্তফাসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
16 October 2026

নেত্রকোণায় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

www.dainikkagoj.com
16 October 2026

নেত্রকোণায় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

www.dainikkagoj.com