শিরোনাম
নাসিরনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া একাদশ দুর্গাপূজার নিরাপত্তায় ময়মনসিংহে পুলিশ সদস্যদের ব্রিফিং লালমনিরহাটে রান্নাঘরের মাটির নিচে মাদকের ড্রাম, ইয়াবাসহ গ্রেপ্তার ২ কুড়িগ্রাম পলিটেকনিকেল কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে আন্দোলন ও স্মারকলিপি প্রদান  নেত্রকোণায় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন কমলনগরে ​টাইব্রেকারে আনন্দনগরকে হারিয়ে চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ ভারত থেকে দর্শনা হয়ে বাংলাদেশে এলো ১৮ রেলকোচ সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, গ্রেপ্তার ৩ লংগদুতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

কমলনগরে ​টাইব্রেকারে আনন্দনগরকে হারিয়ে চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ

প্রতিবেদকের নাম / ৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মোখলেছুর রহমান ধনু

রামগতি- কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জমজমাট ফাইনাল খেলা। রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে আনন্দনগর একাদশকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ।

​নির্ধারিত সময়ের খেলায় দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে। নাইজেরিয়ান খেলোয়াড়সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তারকা ফুটবলারদের নৈপুণ্যে দর্শকরা এক দারুণ উপভোগ্য ম্যাচ প্রত্যক্ষ করেন। নির্ধারিত সময় শেষে খেলা সমতায় (ড্র) থাকায় শেষ পর্যন্ত বিজয়ী নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে দারুণ নৈপুণ্য দেখিয়ে জয় ছিনিয়ে নেয় মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ।

​খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী (চ্যাম্পিয়ন) দলের হাতে একটি ফ্রিজ এবং রানার্সআপ দলের হাতে একটি এলইডি টেলিভিশন ট্রফি ও পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

​উক্ত ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, কমলনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুর আলম, উপজেলা যুবদলের সভাপতি ইউছফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক আবু ছায়েদ দোলন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান সাজু, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, সাংবাদিক মোখলেছুর রহমান ধনু ও মো. জাকির শাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চর কাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মেম্বার।

​উপজেলার তরুণ ও যুবসমাজের সার্বিক সহযোগিতায় এবং ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্বাস উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ উল্লাহ রাজু, ছাত্রদল নেতা মো. হাচান, মো. হেলাল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসির মাহমুদ, সাব্বির, মনজেল ও পারভেজের নেতৃত্বে এই টুর্নামেন্টের সফল আয়োজন করা হয়।

​আয়োজকরা জানান, এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ফাইনাল খেলাকে কেন্দ্র করে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এবং উৎসবমুখর আবহ তৈরি হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
16 October 2026

কমলনগরে ​টাইব্রেকারে আনন্দনগরকে হারিয়ে চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ

www.dainikkagoj.com
16 October 2026

কমলনগরে ​টাইব্রেকারে আনন্দনগরকে হারিয়ে চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ

www.dainikkagoj.com