শিরোনাম
নাসিরনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া একাদশ দুর্গাপূজার নিরাপত্তায় ময়মনসিংহে পুলিশ সদস্যদের ব্রিফিং লালমনিরহাটে রান্নাঘরের মাটির নিচে মাদকের ড্রাম, ইয়াবাসহ গ্রেপ্তার ২ কুড়িগ্রাম পলিটেকনিকেল কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে আন্দোলন ও স্মারকলিপি প্রদান  নেত্রকোণায় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন কমলনগরে ​টাইব্রেকারে আনন্দনগরকে হারিয়ে চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ ভারত থেকে দর্শনা হয়ে বাংলাদেশে এলো ১৮ রেলকোচ সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, গ্রেপ্তার ৩ লংগদুতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

দুর্গাপূজার নিরাপত্তায় ময়মনসিংহে পুলিশ সদস্যদের ব্রিফিং

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করা হয়।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তিনি পূজামণ্ডপগুলোর সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পূজার্থী ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলসহ ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
16 October 2026

দুর্গাপূজার নিরাপত্তায় ময়মনসিংহে পুলিশ সদস্যদের ব্রিফিং

www.dainikkagoj.com
16 October 2026

দুর্গাপূজার নিরাপত্তায় ময়মনসিংহে পুলিশ সদস্যদের ব্রিফিং

www.dainikkagoj.com