সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

জুলাইয়ের আকাঙ্ক্ষা উপেক্ষা করলে পরিণতি হাসিনার চাইতেও খারাপ হবে: ডাকসু ভিপি

Reporter Name / ১০৪ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ না করলে ফ্যাসিবাদী হাসিনার চাইতেও খারাপ পরিণতি হবে অন্তর্বর্তী সরকারের। এক বছর পেরিয়ে গেলেও তারা (অন্তর্বর্তী সরকার) যেভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার দরকার ছিল, সেভাবে ধারণ করছে না। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টর দিকে কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। সাদিক কায়েম বলেন, আমরা অনুরোধ করবো শহীদরা যে জন্য জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষাকে যেন তারা (অন্তর্বর্তী সরকার) ধারণ করে। যদি না হয় তবে ফ্যাসিবাদী হাসিনার যে পরিণতি হয়েছে, তার চাইতেও খারাপ পরিণতি তাদের হবে। তিনি আরও বলেন, শহীদ আবরার বাংলাদেশে জাতীয় ঐক্যের প্রতীক। আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে আবরার ফাহাদকে নির্মমভাবে খুন করে ছাত্রলীগ। শহীদ আবরারের দেখানো পথে জুলাই বিপ্লব হয়েছে।ডাকসুর এই ভিপি বলেন, গত ফ্যাসিবাদী শাসনের সময়ে ভারতের প্রেসক্রিপশনেই এ দেশের সবকিছু নির্ধারিত হতো। আমরা অন্তর্বর্তী সরকার সরকারকে ৭ অক্টোবরকে আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করার কথা বলেছি। তিনি বলেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগের কালচার যেন আর না ফিরতে পারে সেজন্য ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ ও স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর