শিরোনাম
দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম / ১২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সাইফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, বিএনপি নেতা জয়নুল আবেদীন মাহবুব, কৃষক নেতা গোপালচন্দ্র এবং ছাত্র নেতা শাহাদাৎ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে দেশের উৎপাদন সক্ষমতা আরও বাড়ানো সম্ভব।

তারা আরও বলেন, কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে কর্মদক্ষতা বৃদ্ধি, নতুন উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার প্রসার ঘটাতে পারলে দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুল বাশার, নজরুল ইসলাম, আব্দুল বারিক, আলাউদ্দীন আহমেদ ও শেখ সাদি সোহাগ। এছাড়া স্থানীয় বিভিন্ন নারী উদ্যোক্তা, গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
02 October 2026

তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

www.dainikkagoj.com
02 October 2026

তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

www.dainikkagoj.com