শিরোনাম
আবেগঘন পরিবেশে পিবিআই গোপালগঞ্জের পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন সরদারের বিদায় সংবর্ধনা বদলগাছীতে নিজগৃহে মানসিক প্রতিবন্ধী কিশোরের আত্মহত্যা ত্রিশালে ১২৭তম নজরুল জন্মজয়ন্তীর প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নেত্রকোনার হাওরে বোরো ধানের ভয়াবহ বিপর্যয়: কৃষকেরা দিশেহারা, ক্ষতি প্রায় ৩৭৫ কোটি টাকা সোনারগাঁয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন, স্মারকলিপি ও মিছিল সান্তাহার সাইলো সড়কের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন, দীর্ঘদিনের দুর্ভোগের অবসানের আশা হযরত শাহ জামাল (রহঃ) স্মরণে ৯ দিনব্যাপী পবিত্র ওরশ মোবারক শুরু, জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও গিলাফ চড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে জামালপুরে ফারিয়ার মানববন্ধন সান্তাহারে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা প্রদান জনস্বাস্থ্যের বরাদ্দ লুটপাটের অভিযোগ: কমলনগরে ল্যাট্রিন প্রকল্পে ৬০ শতাংশ অনিয়মের অভিযোগ
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

ত্রিশালে ১২৭তম নজরুল জন্মজয়ন্তীর প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

 

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী জাতীয় অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১ মে) ত্রিশাল উপজেলা কার্যালয়ের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি।

সভায় জানানো হয়, পাঁচ দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী জাতীয় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনার প্রতীক। এবারের নজরুল জন্মজয়ন্তীকে ভিন্নমাত্রা ও নান্দনিকভাবে উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় এ আয়োজন সফল করতে সর্বাত্মক সহযোগিতা করবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রহমান বলেন, দীর্ঘদিন পর ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। এটি স্মরণকালের অন্যতম বৃহৎ আয়োজন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ বলেন, পাঁচ দিনব্যাপী আয়োজনে নজরুলের সাহিত্য, গান, কবিতা ও নাটকের মাধ্যমে নতুন প্রজন্মকে সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানো হবে।

বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি বলেন, জাতীয় পর্যায়ের এ আয়োজনের মাধ্যমে ময়মনসিংহ বিভাগের সাংস্কৃতিক ঐতিহ্য দেশব্যাপী তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, স্থানীয় সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন দপ্তর ও সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছে। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে নজরুল মেলা, স্মারক আলোচনা সভা এবং দেশের শীর্ষ শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এছাড়া সভায় ময়মনসিংহের পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 May 2026

ত্রিশালে ১২৭তম নজরুল জন্মজয়ন্তীর প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
11 May 2026

ত্রিশালে ১২৭তম নজরুল জন্মজয়ন্তীর প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com