শিরোনাম
লালমোহন হেলিপ্যাডে পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই ‘অটো ফাইন সিস্টেম’ খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার কমলনগরে পাউবোর খাল ভরাটের অভিযোগ, পানিবন্দি শত শত পরিবার তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ লংগদুতে পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় মৎস্য পক্ষ পালিত এমপি আয়নুল হকের ওপর হামলা: রায়গঞ্জে গ্রেফতার ১ নবাবগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৩ মোবাইল জব্দ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

কমলনগরে পাউবোর খাল ভরাটের অভিযোগ, পানিবন্দি শত শত পরিবার

প্রতিবেদকের নাম / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু, লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রব বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি খাল ভরাটের অভিযোগ উঠেছে। খালটি ভরাটের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে একটি গ্রামের শত শত পরিবার জলাবদ্ধতার কবলে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, ওয়াবদা বেড়িবাঁধ সংলগ্ন পাউবোর মূল খালের একটি অংশ মাটি দিয়ে ভরাট করেছেন মো. বেলাল হোসেন। এতে খালের পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে। বর্তমানে অনেক পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে রয়েছে।

সরেজমিনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, জলাবদ্ধতার কারণে অনেকের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। চলাচলেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

ভুক্তভোগী কুরফুলি বেগম বলেন, “ওয়াবদা খালটি ভরাট করে ফেলার কারণেই আমাদের বাড়িঘরে পানি উঠে গেছে। আমরা কোথাও যেতে পারছি না।”

আরেক পানিবন্দি বাসিন্দা শাহাজাহান বলেন, “সরকারি খাল ভরাট করে পুরো গ্রামকে পানিবন্দি করে ফেলা হয়েছে। অথচ কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা দাবি করছে, জায়গাটি তাদের নিজস্ব।”

তবে খাল ভরাটের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মো. বেলাল হোসেন। তিনি বলেন, “আমরা আমাদের নিজস্ব জায়গা ভরাট করেছি।”

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী নাহিদ-উজ-জামান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দ্রুত ঘটনাস্থলে লোক পাঠিয়ে তদন্ত করা হবে। সরকারি খাল ভরাটের অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ভুক্তভোগীরা দ্রুত ভরাট করা খালটি উন্মুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 August 2026

কমলনগরে পাউবোর খাল ভরাটের অভিযোগ, পানিবন্দি শত শত পরিবার

www.dainikkagoj.com
18 August 2026

কমলনগরে পাউবোর খাল ভরাটের অভিযোগ, পানিবন্দি শত শত পরিবার

www.dainikkagoj.com