শিরোনাম
বেঁচে থাকার প্রধান অন্তরায় সুপেয় পানি, কয়রায় পানির ট্যাংক বিতরণ করে বললেন, এমপি আবুল কালাম আজাদ” সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন  শেরপুরে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার  দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য  তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মন্সী  পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান প্রতিমন্ত্রীর ​লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে ৮১ জন চক্ষু অপারেশনের রোগীকে চট্টগ্রাম লায়ন্সে প্রেরণ” ৩২ বছর পর ভাইয়ের কবর সরানো হলো কমলনগরে সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনারগাঁও তিন খাদ্য প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

ভেড়ামারায় এসএসসিতে অকৃতকার্য হওয়ার পর শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তানিয়া জাহান (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাত ১১টার পর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তানিয়া জাহান উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী এবং কুচিয়ামোড়া এলাকার প্রবাসী আক্তারুল হকের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর তানিয়া জানতে পারে, সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। পরিবারের সদস্যদের ধারণা, ফলাফল নিয়ে হতাশা থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়েছিল।

তানিয়ার মা কবিতা খাতুন জানান, সন্ধ্যার পর পরিবারের সদস্যরা একসঙ্গে ছিলেন। একপর্যায়ে তানিয়া তার ছোট বোনকে পড়াশোনা করাচ্ছিল। পরে ছোট বোন ঘুমিয়ে গেলে তানিয়া নিজ কক্ষে চলে যায়। রাতে খাবারের জন্য তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় চিকিৎসককে খবর দেওয়া হলে তিনি তানিয়াকে মৃত ঘোষণা করেন।

বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, তানিয়া বিদ্যালয়ের মানবিক বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ছিল। গত বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি। চলতি বছর পরীক্ষায় অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে।

কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুস সালাম বলেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হতাশা থেকে তানিয়া এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, শিক্ষার্থীর মরদেহ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 August 2026

ভেড়ামারায় এসএসসিতে অকৃতকার্য হওয়ার পর শিক্ষার্থীর মৃত্যু

www.dainikkagoj.com
11 August 2026

ভেড়ামারায় এসএসসিতে অকৃতকার্য হওয়ার পর শিক্ষার্থীর মৃত্যু

www.dainikkagoj.com