শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা

প্রতিবেদকের নাম / ২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া গ্রামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাল্যবিবাহ না দেওয়ার বিষয়ে বর ও উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের থলিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন জানতে পারে, থলিপাড়া এলাকায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। পরে তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনায় মেয়ের বাবা মো. মহিন উদ্দিন মানিক (৩৮) অপরাধ স্বীকার করায় তাকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ভবিষ্যতে বাল্যবিবাহ না দেওয়ার বিষয়ে পাত্র ও উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক ও এর সামাজিক এবং আইনগত পরিণতি সম্পর্কে সচেতন করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহের আয়োজনের সত্যতা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করা হয়েছে এবং আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 August 2026

রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা

www.dainikkagoj.com
09 August 2026

রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা

www.dainikkagoj.com