শিরোনাম
সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা জব্দ রামগড়ে প্রথমবারের মতো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ৫ কিলোমিটার দৌড়ে তিন শতাধিক প্রতিযোগী কালাই পৌর নির্বাচনে মেয়র প্রার্থী আনিসুর রহমানের সমর্থনে বিশাল কর্মী সমাবেশ আ. লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো কারণ নেই: কুষ্টিয়ায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সোনারগাঁওয়ে অটোরিকশাচালকের মৃত্যুর ঘটনায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা রামগতিতে জাতীয় মৎস্যজীবী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কমলনগরে হাওলাদার সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১০ হাজার মানুষ জীবননগরে সেচের ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই যন্ত্রাংশ ও যানবাহন নেত্রকোনায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দলটির সহকারী সেক্রেটারি অধ্যাপক এস.এস. সোহেল আনুষ্ঠানিকভাবে এসব সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আহমেদ হালিম মাযহার নূর, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম এবং ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাফিজ উদ্দিন বাহার দলীয় সমর্থন পেয়েছেন।

এছাড়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। তারা হলেন— খানমরিচ ইউনিয়নে মাওলানা মহির উদ্দিন, ভাঙ্গুড়া ইউনিয়নে আলহাজ্ব আজিজুর রহমান শফি, পার-ভাঙ্গুড়া ইউনিয়নে মাওলানা মো. রেজাউল করিম, মন্ডতোষ ইউনিয়নে মাওলানা জহুরুল ইসলাম, দিলপাশার ইউনিয়নে মো. ফজলুর রহমান মাস্টার এবং অষ্টমনিষা ইউনিয়নে মাওলানা আব্দুল লতিফ।

এ সময় ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, নায়েবে আমির মাওলানা মজিবর রহমান, পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা, সেক্রেটারি মাওলানা অধ্যাপক জহুরুল ইসলামসহ উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মজিবর রহমান বলেন, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে উপজেলা কর্মপরিষদের সিদ্ধান্ত অনুসরণ করা হয়েছে। অন্যদিকে পৌরসভার মেয়র পদে দলীয় নেতাদের অংশগ্রহণে গোপন ভোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

দলীয় নেতারা আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে দলীয় সমর্থিত সম্ভাব্য প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 August 2026

ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা

www.dainikkagoj.com
07 August 2026

ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা

www.dainikkagoj.com