মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুত ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা শাখার উদ্যোগে জুলাই এর চেতনা বাস্তবায়ন এবং ফ্যাসিবাদের আগ্রাসনের বিচারের দাবীতে আলোচনা সভা ও জুলাই বিপ্লবের শহীদের আত্মার মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার বাইট্টাপাড়া আলতাফ মার্কেট কেরাতুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় ও উপজেলা সভাপতি হাফেজ মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে জুলাই বিপ্লবের চেতনা বাসতবায়নের দাবিতে এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময়ে জুলাই বিপ্লবের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনায় অংশ নেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা শাখার সহসভাপতি মাওলানা মুফতি আবদুল মান্নান, বাংলাদেশ মুজাহিদ কমিটির লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আলী ও মাওলানা মোঃ আব্দুল হান্নান প্রমূখ।
আলোচনাশ বক্তারা বলেন, জুলাই বিপ্লবের দুই বছর পেরিয়ে গেলেও ফ্যাসিবাদের দোসরদের পাশবিকতার বিচার পায়নি জুলাই বিপ্লবে শহীদের পরিবার। বক্তারা অতি শীগ্রই জুলাই গণঅভ্যুত্থানে
অন্যায় ভাবে জুলুম নির্যাতনের বিচার দাবী করেন এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
শেষে জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।