শিরোনাম
নিয়োগ বিজ্ঞপ্তি লংগদুতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু, স্ত্রীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ পদ্মার পাড় ধসে নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশু নূরিয়ার মরদেহ উদ্ধার সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ৬ শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ সীতাকুণ্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ রামগতিতে প্রেমের সম্পর্কের পর ধর্ষণ মামলা: নিরপেক্ষ তদন্তের দাবি অভিযুক্তের পরিবারের সোনারগাঁওয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি উল্লাপাড়ায় র‌্যাবের অভিযানে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লংগদুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জুলাই দিবস পালিত
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় র‌্যাবের অভিযানে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিরাজগঞ্জ।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জের সার্বিক দিকনির্দেশনায় বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল উল্লাপাড়া মডেল থানার পাইকপাড়া মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. গোলাম মোস্তফার চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে ১০৪ বোতল স্ক্যাফ উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার গাঙমাতাল গ্রামের বাসিন্দা মোছা. রাশেদা টুলু (৬৩)। তিনি মৃত মোকছেদ প্রামাণিকের মেয়ে এবং মৃত আয়নাল হকের স্ত্রী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্ক্যাফ নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও অনুসন্ধান চলছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে তারা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে র‌্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এছাড়া, মাদকসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে র‌্যাব-১২।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
06 August 2026

উল্লাপাড়ায় র‌্যাবের অভিযানে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

www.dainikkagoj.com
06 August 2026

উল্লাপাড়ায় র‌্যাবের অভিযানে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

www.dainikkagoj.com