শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

ময়মনসিংহ প্রেস ক্লাবের কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- হাইকোর্টের রুল জারি

Reporter Name / ১৩৫ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহ প্রেসক্লাবের অনির্বাচিত বর্তমান নির্বাহী কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন সাব কমিটির মাধ্যমে নতুন করে নির্বাচন করার আদেশ দেওয়া হবে না এই মর্মে রুল নিশি জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন।

রুলে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ পদাধিকার বলে ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়, সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন ও ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাচন-২০২৫ এর সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল ইসলামকে আগামী ২৩ মার্চ ২০২৫ এর মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাচন-২০২৫ এর ক্রীড়া সম্পাদক প্রার্থী এম এ মোতালেব এর দায়ের করা এক রীট পিটিশনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান গত ৯ মার্চ এই রুল জারি করেছেন। রীটকারীর পক্ষে আইনজীবী ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান ও সিনিয়র এডভোকেট আব্দুল হাই।

কোন নির্বাচন ও ভোটগ্রহণ ছাড়াই ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন গত ২ জানুয়ারি ২০২৫ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাহী কমিটি ২০২৫ ঘোষণা করেন।

ঐদিন বেলা ১২.৩০ টা থেকে প্রেসক্লাব সংস্কার কমিটির আহব্বায়ক মোঃ শামসুল আলম খান, মূখ্য সংগঠক শিবলী সাদিক খান, যুগ্ম আহবায়ক জহর লাল দে, আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জ্বল, সুমন ভট্রাচার্য, গোলাম কিবরিয়া পলাশ, সাদেকুর রহমান, মফিদুল ইসলাম লাভলু, ইউসুফ খান লিটন, আশিকুর রহমান মিঠু, সেলিম আকন্দ, সারোয়ার জাহান জুয়েল, রোকসানা আক্তার, তসলিমা রত্না, মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুল হাকিম, আমিনুল ইসলাম, কামরুল হাসান, মোশারফ হোসেন জুয়েল, বিল্লাল হোসেন মানিক, দ্বীন ইসলাম, বিসু সাহা, সেলিম সাজ্জাদ সহ শতাধিক সাংবাদিক এজিএম স্থগিত ও কমিটি ঘোষণা না করে প্রেসক্লাব সংস্কারে দাবি জানিয়ে দীর্ঘ ৮ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, যৌথ বাহিনী, পুলিশের কর্মকর্তা সকলেই উপস্থিত হয়ে সাংবাদিকদের বিভিন্ন দাবি অবহিত হয়ে এডিএম এর নেতৃত্বে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করা হলেও তারা কোন রকম নির্বাচন ছাড়াই কমিটি ঘোষণা করেন। অনির্বাচিত এই কমিটির সদস্যরা গত ৫ জানুয়ারি ২০২৫ দায়িত্বভার গ্রহণ করলে সমালোচনার ঝড় উঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর