শিরোনাম
মাঠ ছাড়াই উপজেলা চ্যাম্পিয়ন চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯১ বছরেও মেলেনি খেলার মাঠ চুয়াডাঙ্গায় সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান, পালিয়ে গেলেন সংশ্লিষ্টরা যমুনা সেতু পশ্চিমে র‍্যাবের অভিযানে ১১৩১ পিস ইয়াবা ও ২৪ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার রামগতির চর আলগী ইউনিয়নে আবারও চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন তাড়াশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন: দুই যুবকের ১ লাখ টাকা জরিমানা কয়রায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, বৃক্ষের চারা বিতরণ ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক আলোচনা রাজনীতি ক্ষমতার সংগ্রাম, সাংবাদিকতা সত্যের সংগ্রাম তাড়াশে ডিএনসির বিশেষ অভিযান: ২২০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় নারী দুগ্ধ খামারীদের জন্য আধুনিক ডেইরি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

 

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,

বিশেষ প্রতিনিধিঃ পাবনা

“দক্ষ নারী শক্তি, খামারের উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে BRAC ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নারী দুগ্ধ খামারীদের জন্য আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন নারী দুগ্ধ খামারী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে নারীর ক্ষমতায়ন, দুগ্ধ খামারে নারীদের অংশগ্রহণের সম্ভাবনা, বর্তমান সুযোগ-সুবিধা ও বিদ্যমান সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে গাভী পালন, উন্নত খামার ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত দুধ সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এছাড়া খামারের উৎপাদনশীলতা বাড়াতে পরিচ্ছন্নতা বজায় রাখা, পশুর নিয়মিত টিকাদান, খাদ্য ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন প্রশিক্ষকরা।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেক নারী দুগ্ধ খামারীকে স্বাস্থ্যসম্মত দুধ সংগ্রহ নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে একটি করে মিল্ক নেট (দুধ ছাঁকনি) বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি কর্মকর্তা ডা. মোছা. রুমানা আক্তার রোমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শারমিন আক্তার এবং উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

প্রশিক্ষণে মূল উপস্থাপক ও ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন ডা. ইমরান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BRAC ডেইরির আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলাম এবং সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মো. আসাদুজ্জামান।

অংশগ্রহণকারী নারী খামারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি খামার ব্যবস্থাপনাকে আধুনিক ও লাভজনক করতে সহায়ক হবে। তারা ভবিষ্যতে আরও প্রশিক্ষণ আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 May 2026

ভাঙ্গুড়ায় নারী দুগ্ধ খামারীদের জন্য আধুনিক ডেইরি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

www.dainikkagoj.com
10 May 2026

ভাঙ্গুড়ায় নারী দুগ্ধ খামারীদের জন্য আধুনিক ডেইরি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

www.dainikkagoj.com