শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ সীসা তৈরির কারখানা বন্ধ ও মালিককে জরিমানা

Reporter Name / ২৬৮ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

 

মোঃ নুর আলম শরীফ, (খাগড়াছড়ি) রামগড় প্রতিনিধিঃ

 

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ সীসা তৈরীর কারখানায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে কারখানার মালিক মোঃ ফজলুল ইসলাম নামক এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার ২০ আগষ্ট দুপুরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম।

 

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানায়, রামগড় উপজেলার থলিবাড়ি নামক স্থানে একটি অবৈধ সীসা তৈরির কারখানা গড়ে উঠেছে, খবর পেয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার দায়িত্বরত মোঃ ফজলুল ইসলাম নামক এক ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর অধীন ০১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কারখানা টিতে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হচ্ছিল। এর ফলে মানব স্বাস্থ্যের ঝুঁকি সহ আশে পাশের পরিবেশ হুমকির মুখে পড়েছে। উক্ত কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারি, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর