শিরোনাম
তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩ কেরুজ চিনিকলে ফের লোকসান, পাঁচ বিভাগে মুনাফা সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত নেত্রকোনায় বিনামূল্যের সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

প্রতিবেদকের নাম / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

প্রথমে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে খাগড়াছড়ি পৌর টাউন হলে জুলাই যোদ্ধাদের সম্মানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার শাদাত।

আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন এবং শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 August 2026

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

www.dainikkagoj.com
05 August 2026

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

www.dainikkagoj.com