শিরোনাম
তানোরে কলেজ ও মাদ্রাসার নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন নারী এমপি মাহমুদা হাবিবা  চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ জুলাইয়ের রক্তস্নাত অভ্যুত্থান: স্বৈরাচারের পতন ও নতুন বাংলাদেশের অভ্যুদয়” লংগদুতে বিজিবির উদ্যোগে ৩লক্ষাধিক টাকার মানবিক অনুদান বিতরণ  খাগড়াছড়িতে এজিসি ওয়েলনেস গ্রুপের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা খালের পেটে পলি-দখল, জলে ভাসছে কৃষকের স্বপ্ন শেরপুরে খাল পুনঃখননের অভাবে শত শত একর জমিতে জলাবদ্ধতা, চরম বিপাকে কৃষক আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার রামগতিতে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন, কৃষকের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন যান্ত্রিক ত্রুটি কাটিয়ে পুনরায় উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

তানোরে কলেজ ও মাদ্রাসার নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন নারী এমপি মাহমুদা হাবিবা 

প্রতিবেদকের নাম / ১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

 

আশরাফুল ইসলাম রনজু তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন ও কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এবং কৃষ্ণপুর বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা খাতুন। মঙ্গলবার দুপুরে পৃথক পৃথক প্রতিষ্ঠানে গিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন ও নবনির্মিত ভবন ফলক উন্মোচন শেষে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ চত্বরে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেসকোর নবনিযুক্ত চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও সাবেক উপদেষ্টা অবসর প্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন। কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি কোয়েল হাট কলেজের সহযোগী অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান। তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন।

 

তানোর উপজেলা যুবদল আহবায়ক গোলাম মুর্তুজা ও সদস্য সচিব শরিফ উদ্দিন মন্সীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন

বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার, কোয়েল হাট কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জাহান, পাঁচন্দর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফারসহ শিক্ষা প্রতিস্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী ও অভিভাবকসহ বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
04 August 2026

তানোরে কলেজ ও মাদ্রাসার নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন নারী এমপি মাহমুদা হাবিবা 

www.dainikkagoj.com
04 August 2026

তানোরে কলেজ ও মাদ্রাসার নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন নারী এমপি মাহমুদা হাবিবা 

www.dainikkagoj.com