শিরোনাম
তানোরে কলেজ ও মাদ্রাসার নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন নারী এমপি মাহমুদা হাবিবা  চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ জুলাইয়ের রক্তস্নাত অভ্যুত্থান: স্বৈরাচারের পতন ও নতুন বাংলাদেশের অভ্যুদয়” লংগদুতে বিজিবির উদ্যোগে ৩লক্ষাধিক টাকার মানবিক অনুদান বিতরণ  খাগড়াছড়িতে এজিসি ওয়েলনেস গ্রুপের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা খালের পেটে পলি-দখল, জলে ভাসছে কৃষকের স্বপ্ন শেরপুরে খাল পুনঃখননের অভাবে শত শত একর জমিতে জলাবদ্ধতা, চরম বিপাকে কৃষক আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার রামগতিতে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন, কৃষকের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন যান্ত্রিক ত্রুটি কাটিয়ে পুনরায় উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা শহরের থানা মোড় ও বড়বাজার চৌরাস্তা এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা পৌরসভা।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা পৌরসভার যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকারি জমিতে নির্মিত ৩০টি অবৈধ স্থাপনা ভেঙে অপসারণ করা হয়। পরে উচ্ছেদ করা স্থাপনাগুলোর মালামাল ট্রাকে করে পৌরসভায় নিয়ে রাখা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা বড়বাজার থানামোড় চৌরাস্তায় দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে স্থানীয়রা ছোট-বড় বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছিলেন। এসব অবৈধ স্থাপনার কারণে সড়ক ও ফুটপাত দখল হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল।

জনসাধারণের দুর্ভোগ কমাতে এবং সরকারি জমি দখলমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুর রব। অভিযানে জেলা প্রশাসন, পৌরসভা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
04 August 2026

চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

www.dainikkagoj.com
04 August 2026

চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

www.dainikkagoj.com