মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)র উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক নির্মাণ ও কর্মসংস্থানের লক্ষ্যে মানবিকতার হাত বাড়িয়ে তিন লক্ষাধিক টাকার অনুদান দিয়ে পাশে দাঁড়ালো বিজিবি।
মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল ১১টায় রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনে সেবাগ্রহীতাদের উক্ত অনুদান ও প্রয়োজনীয় আসবাবপত্র তুলেদেন জোন অধিনায়ক লে.কর্নেল তাসকিন।
এসময় ৪ জন মহিলাকে স্বাবলম্বী করতে চারটি সেলাই মেশিন, শিবের আগা স্কুলের মেঝে ঢালাই করতে ৩০০ ফিট কংকর, ঘর তৈরি করতে ৩ জনকে ৭ বান টিন,চিকিৎসা, মেয়ের বিবাহ উপলক্ষে ৫ জনকে নগদ -৩২ হাজার টাকা, স্কুলের পানি সরবরাহের জন্য ১টি জেনারেটর, রাস্তা সংস্কারের জন্য নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
এছাড়াও জোন এলাকার ৮ টি অনগ্রসর স্কুলের ৮ জন শিক্ষকে মাসিক বেতন এবং খেলাধুলার সামগ্রী বিতরন করা হয়। এই সময়ে মোট ১৯ জনকে ৩ লক্ষ ২০ হাজার টাকার আর্থিক সাহায়তা প্রদান করা হয়।
জোন কমান্ডার লেঃ কর্নেল তাসকিন বলেন, জোন এলাকায় দরিদ্র,অসহায় এবং প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নে রাজনগর জোন কর্তৃক এধরণের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে। এবং জোন এলাকার সার্বিক আইনশৃংখলা রক্ষার্থে এবং মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।