শিরোনাম
তাড়াশে এক দিনে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ঋণের কিস্তি ও মামলার ভয়ে কমলনগরে ভিটেমাটি ছেড়ে আত্মগোপনে শত শত নারী রামগতিতে মেঘনায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, বরশিতে আটকে মেলে লাশ তানোরে নারী এমপিকে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সীতাকুণ্ডে মাদকের বিরুদ্ধে এসপির কঠোর বার্তা অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি, জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সোনারগাঁয়ে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৫-৬ ঘণ্টা বিদ্যুৎ ভোলাহাটে মহানন্দা নদীতে অভিযানে ৪৫টি চায়না দুয়ারী জাল জব্দ আদমদীঘি দলিল লেখক সমিতির সংবর্ধনায় এমপি আব্দুল মহিত তালুকদার
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

সীতাকুণ্ডে মাদকের বিরুদ্ধে এসপির কঠোর বার্তা অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি, জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

মো. হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাকে মাদক ও অপরাধমুক্ত, নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেছেন, মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং ভবিষ্যতেও কোনো ধরনের আপস করা হবে না।

রোববার (২ আগস্ট) সীতাকুণ্ড উপজেলার ভাটেরখীল এলাকায় পুলিশের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, “শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। একটি নিরাপদ ও মাদকমুক্ত সীতাকুণ্ড গড়ে তুলতে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

তিনি আরও জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাদক বিক্রি, সেবন ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। খুব শিগগিরই তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সীতাকুণ্ড থানার পুলিশ ভাটেরখীলসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত টহল জোরদার করবে। পাশাপাশি অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি উপস্থিত সবাইকে আশ্বস্ত করে বলেন, পুলিশের কাছে কোনো তথ্য প্রদান করলে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। জনগণের সহযোগিতায় অপরাধ দমনের কাজ আরও কার্যকর হবে।

সমাবেশে সীতাকুণ্ড থানার পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ভাটেরখীল এলাকার বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

আর্কাইভস
03 August 2026

সীতাকুণ্ডে মাদকের বিরুদ্ধে এসপির কঠোর বার্তা অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি, জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

www.dainikkagoj.com
03 August 2026

সীতাকুণ্ডে মাদকের বিরুদ্ধে এসপির কঠোর বার্তা অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি, জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

www.dainikkagoj.com