শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে মহিষ ও মাদক আটক

Reporter Name / ২৪৯ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় বিজিবির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মহিষ ও মাদক আটক করেছে। সোমবার ভোরে জেলার দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপির নায়েক সজল কুমার পালের নেতৃত্বে চিলমারী সুগারঘাট নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪টি মহিষ আটক করে। অন্যদিকে ঠোটারপাড়া বিওপির হাবিরদার ফারুক হোসেনেন নেতৃত্বে শকুনতলা মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা এবং ৫শ’ পিস সিলডিনাফিল ট্যাবলেট আটক করে। চল্লিশপাড়া বিওপির নায়েক জীবন কুমার মিত্রের নেতৃত্বে চল্লিশপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৩৯ বোতল ভারতীয় মদ আটক করে। রোববার রাতে চল্লিশপাড়া বিওপির নায়েব সুবেদার লোকমান হাকিমের নেতৃত্বে নিচপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৬শ’ ৩৬ পিস ভারতীয় সিলডিনাফিল ট্যাবলেট আটক করে। ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের মূল্য ৮ লক্ষ ৫৬ হাজার ৩শ টাকা। বিধি মোতাবেক আটককৃত মহিষ কাস্টমে জমা এবং মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক ষ্টোরে জমা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর