সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান কে তৃণমুল বিএনপির ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

সফল মাছচাষী নির্বাচিত হলেন ভাঙ্গুড়ার শাহীনুর রহমান

Reporter Name / ১৫২ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

 

মো: গোলাম রাব্বি (পাবনা) জেলা প্রতিনিধি :

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে সফল মাছচাষী হিসেবে নির্বাচিত হয়েছেন পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার শাহীনুর রহমান। দীর্ঘদিন ধরে আধুনিক পদ্ধতিতে মাছচাষ করে তিনি এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন।শাহীনুর রহমান তাঁর মাছের খামারে প্রধানত কার্প জাতীয় মাছ চাষ করেন। প্রতিবছর তিনি ৪৫-৫০ মেট্রিক টন মাছ উৎপাদন করে স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহ করেন। তাঁর এই সাফল্য শুধু স্থানীয় অর্থনীতিতেই অবদান রাখছে না, বরং বেকার যুবকদের মাছচাষে আগ্রহী করে তুলছে।মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শাহীনুর রহমান দীঘ ২ যুগ মাছ চাষের মাধ্যমে এলাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সফলতা দেশের মৎস্য খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে ভাঙ্গুড়া উপজেলাতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী অফিসার জনাব নাজমুন নাহার।পরবর্তী তে শাহীনুর রহমান কে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।শাহীনুর রহমান বলেন,

স্থানীয় আমাদের চলনবিল আঞ্চলের প্রাকৃতিক মাছের স্বর্গরাজ্য । সেই ঐতিহ্য কে ধরে রাখতে হলে সরকারী ভাবে অবৈধ প্রক্রিয়ায় মাছ ধরা বন্ধ নিশ্চিত করতে হবে।সেই জন্য নিষিদ্ধ চায়না জাল, কারেন্ট জাল সহ অবৈধ সরঞ্জাম বন্ধ করতে হবে।মাছচাষ একটি সম্ভাবনাময় খাত। সঠিক নিয়মে খামার পরিচালনা করলে এটি লাভজনক হয়। সরকারের সহায়তা ও আমার নিজের পরিশ্রমের কারণে আজ আমি এ সম্মান অর্জন করেছি। যুব সমাজ চাইলে মাছচাষের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।

তিনি আরো দাবি জানান যে, আধুনিক প্রযুক্তি ব্যবহারে স্থানীয় মাছ চাষীদের বিভিন্ন কর্মশালা ট্রেনিং ব্যবস্থা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর