শিরোনাম
দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, পাচারকারী আটক দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ রামগতিতে পুলিশের জোরদার অভিযান, গ্রেফতার ৭  চাঁদা না পেয়ে পেঁপে গাছ কাটার অভিযোগের প্রতিবাদে লংগদুতে পিসিসিপির মানববন্ধন শেরপুরে ৪৫ বছর ধরে এতিমদের আশ্রয় ও শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মুক্তিযোদ্ধা মমতাজুর রহমান এতিমখানা সীতাকুণ্ডে সরকারি খাল দখল করে গাইডওয়াল নির্মাণের অভিযোগ, বিএসআরএমের অস্বীকার পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময় সভা দর্শনায় শিশুকে পাশে রেখে ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু ভোলাহাটে ৪০০ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি আটক ভাঙ্গুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং উদ্যোক্তা বিকাশে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

সভায় নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা বিকাশে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তারা বলেন, প্রতিমন্ত্রীর আন্তরিক দিকনির্দেশনা ও দূরদর্শী নেতৃত্ব পঞ্চগড়ের নারী উদ্যোক্তাদের জন্য নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। একই সঙ্গে জেলার উন্নয়ন ও সম্ভাবনার অগ্রযাত্রায় নারী সমাজের অংশগ্রহণ আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী অঞ্জন কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রনিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ বারী, চেম্বার অব কমার্সের পরিচালক ও জেলা যুবদলের সভাপতি নুরুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ রাসেলসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নারী উদ্যোক্তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
01 August 2026

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময় সভা

www.dainikkagoj.com
01 August 2026

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময় সভা

www.dainikkagoj.com