শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত 

Reporter Name / ১২০ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। জেলার ভেড়ামারা উপজেলার পাবনা–কুষ্টিয়া হাইওয়ে সড়কের বারোমাইল এলাকায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেসিং চলাকালে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই কিশোর নিহত হয়।

 

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাহিদ হোসেন (১৭) ও তার বন্ধু সিয়াম হোসেন (১৬)। নিহত নাহিদ দৌলতপুর উপজেলার তাগুনিয়া সরদারপাড়া গ্রামের নিপুল হোসেনের ছেলে এবং সিয়াম একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় প্রায় ১০টি মোটরসাইকেল লালন শাহ সেতু থেকে উচ্চগতিতে রেসিং করছিল। এসময় নাহিদ ও সিয়াম যে মোটরসাইকেলে ছিলেন, সেটি বারোমাইল এলাকার যাত্রীছাউনি সংলগ্ন ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের পাশে একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ মারা যান। গুরুতর আহত সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার জানান, নিহত দুই কিশোরের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দেওয়া হয়েছে।

 

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর