শিরোনাম
দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, পাচারকারী আটক দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ রামগতিতে পুলিশের জোরদার অভিযান, গ্রেফতার ৭  চাঁদা না পেয়ে পেঁপে গাছ কাটার অভিযোগের প্রতিবাদে লংগদুতে পিসিসিপির মানববন্ধন শেরপুরে ৪৫ বছর ধরে এতিমদের আশ্রয় ও শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মুক্তিযোদ্ধা মমতাজুর রহমান এতিমখানা সীতাকুণ্ডে সরকারি খাল দখল করে গাইডওয়াল নির্মাণের অভিযোগ, বিএসআরএমের অস্বীকার পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময় সভা দর্শনায় শিশুকে পাশে রেখে ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু ভোলাহাটে ৪০০ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি আটক ভাঙ্গুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ

প্রতিবেদকের নাম / ৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

 

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, পৌর বিএনপির নেতা আব্দুল হান্নান লিটন, পৌর বিএনপির সদস্য সচিব শহীদ উল্যাহ এবং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি।

এছাড়াও সেনবাগ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নির্বাচনী ইশতেহারে ঘোষিত ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য বাস্তবায়নে বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
31 July 2026

সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ

www.dainikkagoj.com
31 July 2026

সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ

www.dainikkagoj.com