শিরোনাম
সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানার কাঁচামালসহ ট্রাক আটক নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা কমলনগরে চরম নিরাপত্তা ঝুঁকিতে খাদ্যগুদাম;  লাইটিং ব্যবস্হা জরুরী রামগতিতে ইউপি কার্যালয়ে চুরি, নথিপত্রে আগুন ৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত, আহত বাবা

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধ ও গরু চুরির অপবাদকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় মামুন মোল্লা (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা মোজা মোল্লা (৭৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১১ জুলাই) ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মামুন মোল্লার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুর্গম পদ্মা চর চিলমারী ইউনিয়নের শুকারঘাট এলাকায় দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে বুধবার রাতে জাব্বার মোল্লার বাড়িতে গরু চুরির চেষ্টা হয়। ঘটনাস্থলে একটি টর্চলাইট পাওয়া গেলে সেটি মামুন মোল্লার বলে সন্দেহ করেন তার চাচাতো ভাইরা।

এই ঘটনার জেরে শুক্রবার বিকেলে শুকারঘাট এলাকায় মামুন মোল্লাকে একা পেয়ে জাব্বার মোল্লা ও তার সহযোগীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা লাঠি ও লোহার শাবল দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তার বাবা মোজা মোল্লাকেও মারধর করে গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা আহত পিতা-পুত্রকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে মামুন মোল্লার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

নিহতের ভাগ্নে সৌরভ জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। গরু চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে মামুন মোল্লার ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় উজ্জ্বল মোল্লা (৪৮) ও জাব্বার মোল্লা (৩৫) নামে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 July 2026

কুষ্টিয়ায় চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত, আহত বাবা

www.dainikkagoj.com
11 July 2026

কুষ্টিয়ায় চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত, আহত বাবা

www.dainikkagoj.com