শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে মোবাইল কোর্টের অভিযান: দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি, পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলার মল্লিকচক এলাকায় মাদকসেবনের অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার মল্লিকচক এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় মাদকসেবনের প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— মল্লিকচক এলাকার মো. শিহাব উদ্দিন (২৩), পিতা: আব্দুল লতিফ এবং মো. নাছিম উদ্দিন (২৭), পিতা: মো. আফজাল সরকার।

মোবাইল কোর্টের মাধ্যমে উভয়কে ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় ভাঙ্গুড়া থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মোবাইল কোর্টের মাধ্যমে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

প্রসঙ্গত, মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে প্রশাসন নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 July 2026

ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে মোবাইল কোর্টের অভিযান: দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

www.dainikkagoj.com
05 July 2026

ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে মোবাইল কোর্টের অভিযান: দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

www.dainikkagoj.com