শিরোনাম
কমলনগরে শহীদ মাসরুরের কবর জিয়ারত করলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এমপি বীথিকা বিনতে হোসাইনের সহযোগিতায় কমলনগরে প্রবাসীপাড়া পাঞ্জেগানা মসজিদের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে খাগড়াছড়িতে করলিয়া প্রকল্পের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন প্রকাশিত সংবাদের প্রতিবাদ রায়গঞ্জে সেতুর মুখ ভরাটের অভিযোগ: জলাবদ্ধতার ঝুঁকিতে ৫০০ বিঘা আবাদি জমি, ক্ষতির শঙ্কায় শতাধিক কৃষক সংকুচিত চলনবিল, বিস্তৃত সম্ভাবনা কৃষি ও মৎস্যসম্পদে খুলতে পারে দেশের সমৃদ্ধির নতুন দুয়ার সিংড়ায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, অভিযুক্ত আটক ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পরিবারের মাঝে বৃক্ষের চারা বিতরণ, উদ্বোধন হলো বৃক্ষরোপণ কর্মসূচি মাটিরাঙ্গায় টিএসএফের শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষাবিষয়ক দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত কমলনগরে ৫ কোটি টাকার সেতুতে ধস, ঝুঁকিতে প্রতিদিনের ৩০ হাজার মানুষের যাতায়াত
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

কমলনগরে শহীদ মাসরুরের কবর জিয়ারত করলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ

প্রতিবেদকের নাম / ৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মাজহারুল ইসলাম মাসরুরের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।

শনিবার (৫ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটারীরহাট ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে শহীদ মাসরুরের কবরে এ জিয়ারত অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জানা যায়, গত ৫ আগস্ট গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে শহীদ হন মাজহারুল ইসলাম মাসরুর। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পাটারীরহাট ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, লক্ষ্মীপুর জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি মুহাম্মাদ শোরাফ উদ্দিন স্বপন, জেলা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মোহাম্মদ মুরাদ, কমলনগর উপজেলা সভাপতি মুহাম্মদ জাবের, সাধারণ সম্পাদক জোবায়েরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ শহীদ মাসরুরের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 July 2026

কমলনগরে শহীদ মাসরুরের কবর জিয়ারত করলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ

www.dainikkagoj.com
05 July 2026

কমলনগরে শহীদ মাসরুরের কবর জিয়ারত করলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ

www.dainikkagoj.com