শিরোনাম
আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিশু সহ সেনবাগে ইয়াবা পাচারকালে দম্পতি গ্রেপ্তার, উদ্ধার ৩৯০০ পিস ইয়াবা দৈনিক কাগজে নিয়োগ বিজ্ঞপ্তি সলঙ্গায় বকুলতলা ব্রিজে কচুরিপানার সবুজ চাদরে মনোমুগ্ধকর বিনোদন স্পট, বাড়ছে দর্শনার্থীর ভিড় ও নিরাপত্তা শঙ্কা মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে দেড় টন সামুদ্রিক মাছ জব্দ সিলেট ওসমানী হাসপাতালে অসহায় রোগীদের ভরসার নাম ওয়ার্ড মাস্টার সাইফুল শাজাহানপুরে খাল পুনঃখনন কাজে ক্ষতির মুখে প্রান্তিক কৃষকের ফসল, ক্ষতিপূরণের দাবি শাহজাদপুরে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন, নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চায় সম্পৃক্ত করার আহ্বান জ্বালানিমন্ত্রীর কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর তিনদিনব্যাপী উৎসবের উদ্বোধন রামগতিতে ড. আশরাফ আলীর বাসভবনে মোটরসাইকেল বহর নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সিলেট ওসমানী হাসপাতালে অসহায় রোগীদের ভরসার নাম ওয়ার্ড মাস্টার সাইফুল

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

 

সিলেট প্রতিনিধি :

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ। তাদের মধ্যে অনেকেই অর্থাভাবে, চিকিৎসা সংক্রান্ত জটিলতায় কিংবা দিকনির্দেশনার অভাবে পড়েন চরম দুর্ভোগে। এমন অসহায় রোগী ও স্বজনদের পাশে নীরবে মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাইফুল ইসলাম।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগী বিদ্যা জানান, চিকিৎসা নিতে এসে তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন। ঠিক সেই সময় সাইফুল এগিয়ে এসে তার সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে দেন।

তিনি বলেন,“আমি খুব অসহায় অবস্থায় ছিলাম। কোথায় যাবো, কীভাবে চিকিৎসা নেবো বুঝতে পারছিলাম না। তখন এক ছেলে এসে আমাকে ‘মা’ বলে সম্বোধন করে মাথায় হাত রেখে জানতে চাইল আমার সমস্যা কী। পরে সে আমার চিকিৎসার সব ব্যবস্থা করে দেয়। শুধু আমি নই, আমার মতো অসংখ্য গরিব মানুষের পাশে সে দাঁড়িয়েছে।”

জানা গেছে, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন অসংখ্য দরিদ্র রোগীর পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে থাকেন সাইফুল। কখনো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া, কখনো ওষুধ সংগ্রহে সহায়তা, আবার কখনো নিজের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতাও করেন তিনি।

এ বিষয়ে কথা হলে সাইফুল ইসলাম বলেন,“আমি খেটে খাওয়া মানুষের সন্তান। কোনো বড়লোক পরিবারের ছেলে নই। মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছি। দুঃখ-কষ্টের মধ্য দিয়েই বড় হয়েছি। এই চাকরি করে পরিবার নিয়ে কোনোমতে জীবন চালাই। কিন্তু হাসপাতালে যখন দেখি অনেক অসহায় মানুষ একটি ওষুধ কেনার টাকাও জোগাড় করতে পারেন না, তখন খুব কষ্ট লাগে। তাই যতটুকু পারি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।”

তিনি আরও বলেন,“মানুষ মানুষের জন্য। শুধু আমি নই, সমাজের প্রত্যেক বিত্তবান ও সামর্থ্যবান মানুষের উচিত গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”

হাসপাতালে আগত রোগী ও স্বজনদের ভাষ্যমতে, মানবিক আচরণ, আন্তরিকতা ও নিঃস্বার্থ সহযোগিতার কারণে ইতোমধ্যেই অনেকের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন ওয়ার্ড মাস্টার সাইফুল ইসলাম। মানবসেবার এই দৃষ্টান্ত সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
08 May 2026

সিলেট ওসমানী হাসপাতালে অসহায় রোগীদের ভরসার নাম ওয়ার্ড মাস্টার সাইফুল

www.dainikkagoj.com
08 May 2026

সিলেট ওসমানী হাসপাতালে অসহায় রোগীদের ভরসার নাম ওয়ার্ড মাস্টার সাইফুল

www.dainikkagoj.com