শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

Reporter Name / ১১৫ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

 

 

সাইফুল ইসলাম (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন হারবাং বনবিট এলাকায় বনবিভাগের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

১৮জুলাই (শুক্রবার) সকাল ১০টার দিকে হারবাং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় বনভূমি দখল করে অবৈধভাবে গড়ে উঠা ২টি বসতবাড়ি গুড়িয়ে দিয়ে আনুমানিক ৩০ শতাংশ জায়গা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জায়গায় শতাধিক নানা প্রজাতির বৃক্ষরোপন করা হয়।

 

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমানের সার্বিক সহযোগিতায় ও চুনতি রেঞ্জ কর্মকর্তা মো. আবীর হাসানের নির্দেশনায়, হারবাং বনবিট কর্মকর্তা একে.এম. আবু সাঈদ ও সহকারী বনবিট কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে হারবাং ইউনিয়ন পরিষদের সচিব মোজাহের আহমেদ, ২নম্বর ওয়ার্ডের এমইউপি মো. সরওয়ার ওসমান খোকা , ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত এমইউপি পারভীন আক্তারের উপস্থিতিতে সঙ্গীয় বনকর্মী এবং স্থানীয় গ্রাম পুলিশদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান শেষে বনবিট কর্মকর্তা এ.কে.এম আবু সাঈদ বলেন, হারবাং বনবিটের আওতাধীন বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা ২টি বসতবাড়ি আমরা গুড়িয়ে দিয়েছি। এ অভিযানে বনবিভাগের আনুমানিক ৩০ শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃত জায়গায় বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। দেশের স্বার্থে ও বনভূমি রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর