মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দর্শনা সরকারি কলেজ শাখার উদ্যোগে এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় দর্শনা সরকারি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ কার্যক্রমে অংশ নেওয়া ৪৯৩ জন এইচএসসি পরীক্ষার্থীর হাতে বিশুদ্ধ পানির বোতল, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।
আয়োজকরা জানান, পরীক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতার লক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতায় এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা উপকৃত হওয়ার পাশাপাশি পরীক্ষার পরিবেশ আরও ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক হয়ে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর শহর শাখার সাবেক সভাপতি মো. জাহিদুল ইসলাম, দর্শনা পৌর শাখার সভাপতি লোকমান হোসেন হৃদয়, পৌর সেক্রেটারি সাব্বির রহমানসহ রাব্বি হাসান, মাসুম বিল্লাহ, ইমরান হোসেন, সাবিত হাসান, শাকিল হাসান, রাজিবুল ইসলাম, লিমন আহমেদ, তানভীর হোসেন, মারুফ হাসান, মুনতাসিম রিয়াদ, লাওহে মাহফুজ, মাসুদ রানা, সাদ আহমাদ, মিকাইল হোসেন, গোলাম রাব্বি, বাইয়েজিদ হোসেন এবং আজিজুল ইসলাম প্রমুখ।
আয়োজকরা ভবিষ্যতেও শিক্ষার্থী ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।