শিরোনাম
রামগতি-কমলনগরে উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত এমপি বীথিকা বিনতে হোসাইন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অনুদানের চেক বিতরণ

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও মানবিক আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধন ঘোষণা করেন। এর অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয়ভাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, সাংস্কৃতিক অঙ্গন, সাহিত্য ও গবেষণা জগতের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোর্তোজা আলী খান, জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছারসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, গবেষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপভোগ করেন। এ সময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্যবাদী চেতনা, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক দর্শনের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য খাগড়াছড়ি জেলার নির্বাচিত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে মাসিক অনুদানের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে জেলার সংস্কৃতি অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত গুণীজনদের সরকারি সহায়তা প্রদান করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সংস্কৃতি চর্চার প্রসার, সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহ প্রদান এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। ভবিষ্যতেও সংস্কৃতি বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
02 July 2026

খাগড়াছড়িতে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অনুদানের চেক বিতরণ

www.dainikkagoj.com
02 July 2026

খাগড়াছড়িতে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অনুদানের চেক বিতরণ

www.dainikkagoj.com