শিরোনাম
১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

রায়গঞ্জে নারীর ঘরে মসজিদের ইমাম আটক; বিয়ের দাবি নারীর, এলাকায় চাঞ্চল্য

প্রতিবেদকের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক নারীর ঘর থেকে স্থানীয় একটি মসজিদের ইমামকে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২৭ জুন) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের (টাঙ্গাইল পাড়া) ইমাম মো. সেলিমকে মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের বাড়িতে অবস্থানরত অবস্থায় স্থানীয়রা আটক করেন বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে।

স্থানীয় বাসিন্দা ও মসজিদের মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায়, মো. সেলিম প্রায় এক দশক ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন। এমন ঘটনায় তাঁরা বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন। তাঁদের দাবি, শানু বেগমের স্বামী মৃত্যুর পর থেকেই ইমাম সেলিমের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে এলাকায় নানা ধরনের আলোচনা চলছিল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমাম মো. সেলিম বলেন, “গত প্রায় দেড় মাস ধরে মোবাইল ফোনে আমাদের যোগাযোগ ছিল। পরে শনিবার রাতে আমি তাঁর বাড়িতে যাই। এ সময় স্থানীয় লোকজন আমাকে আটক করেন।”

অন্যদিকে মোছা. শানু বেগম দাবি করেন, “আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। আমি তাঁকে বিয়ে করতে চাই।”

ঘটনার বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত বা কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
27 June 2026

রায়গঞ্জে নারীর ঘরে মসজিদের ইমাম আটক; বিয়ের দাবি নারীর, এলাকায় চাঞ্চল্য

www.dainikkagoj.com
27 June 2026

রায়গঞ্জে নারীর ঘরে মসজিদের ইমাম আটক; বিয়ের দাবি নারীর, এলাকায় চাঞ্চল্য

www.dainikkagoj.com