শিরোনাম
শেষ বয়সে একটি পাকা ঘরের স্বপ্ন: ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটছে অসহায় মা-মেয়ের পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন, বিতরণ করা হলো ফলজ গাছের চারা নেত্রকোনায় প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর ওপর বর্বর হামলা, আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে তানোরের ঐতিহ্যবাহী উদায়ন ক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি রন্জু, সম্পাদক সোহেল রানা সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই : ইউএনও ভাঙ্গুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ১০ হাজার চারা বিতরণ পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে ননদ-ভাবীসহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু প্রশাসনের নির্দেশ উপেক্ষা, আশ্রম বাজার এখনো জবরদখলকারীদের কব্জায়
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সন্ত্রাসী হামলা ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে এক বিএনপি নেতার পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সাংবাদিক সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপি নেতা আসলামের বড় ছেলে ইব্রাহিম খলিল।

সংবাদ সম্মেলনে ইব্রাহিম খলিল দাবি করেন, গত মঙ্গলবার রাতে তাদের বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি অভিযোগ করেন, মুন্সিগঞ্জের আলোচিত যুবদল নেতা শান্ত হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি শাহাদাত প্রধান ২০২৪ সালের ৫ আগস্টের পর তাদের পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত অর্থ না দেওয়ায় শাহাদাত প্রধানের নেতৃত্বে তার বাবা মোতালেব প্রধান, শাহ সুলতান গাজীসহ ৩০ থেকে ৪০ জনের একটি দল তাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় বলে তিনি দাবি করেন।

ইব্রাহিম খলিল আরও বলেন, হামলার পর থেকে তাদের পরিবারকে ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ মঙ্গলবার রাতের হামলার ঘটনায় তারা নিরাপত্তাহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, শাহাদাত প্রধান উল্টো তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে পুলিশ প্রশাসনের মাধ্যমে হয়রানির চেষ্টা করছেন।

তবে অভিযুক্ত শাহাদাত প্রধান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ও তার পরিবারের সদস্যরা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শান্ত হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছিল, তবে মামলাটি খারিজ হয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি হওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন। তার দাবি, ইব্রাহিম খলিলই তাদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছেন এবং এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 June 2026

সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ

www.dainikkagoj.com
25 June 2026

সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ

www.dainikkagoj.com