শিরোনাম
শেষ বয়সে একটি পাকা ঘরের স্বপ্ন: ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটছে অসহায় মা-মেয়ের পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন, বিতরণ করা হলো ফলজ গাছের চারা নেত্রকোনায় প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর ওপর বর্বর হামলা, আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে তানোরের ঐতিহ্যবাহী উদায়ন ক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি রন্জু, সম্পাদক সোহেল রানা সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই : ইউএনও ভাঙ্গুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ১০ হাজার চারা বিতরণ পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে ননদ-ভাবীসহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু প্রশাসনের নির্দেশ উপেক্ষা, আশ্রম বাজার এখনো জবরদখলকারীদের কব্জায়
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ১০ হাজার চারা বিতরণ

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

মোকলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত করতে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এই প্রণোদনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় কমলনগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদের ‘স্পন্দন’ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, খরিপ মৌসুমে রোপা আমন ধানের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কৃষকদের মাঝে উন্নত জাতের উফশী ধানের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং কৃষি উন্নয়নের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে প্রায় ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান। তিনি বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সঠিক সময়ে উন্নত জাতের বীজ ও সার সরবরাহের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকেরা অধিক লাভবান হবেন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী। তিনি বলেন, “তৃণমূল পর্যায়ের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন এবং কৃষি খাতের টেকসই বিকাশে সরকারি প্রণোদনা কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। কৃষকদের পাশে থেকে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা উচিত।”

কমলনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকতারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন।

বিনামূল্যে মানসম্মত বীজ, সার ও চারা পেয়ে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 June 2026

কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ১০ হাজার চারা বিতরণ

www.dainikkagoj.com
25 June 2026

কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ১০ হাজার চারা বিতরণ

www.dainikkagoj.com