শিরোনাম
রামগতি-কমলনগরে উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত এমপি বীথিকা বিনতে হোসাইন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

পলাশ পাল, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৫ কোটি ৭২ লাখ ৩৮ হাজার ৩৯৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন, উন্নত নাগরিক সেবা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করা হয়।

পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও আমেনা খাতুন বলেন, পৌরবাসীর প্রত্যাশা ও প্রয়োজন বিবেচনায় একটি বাস্তবসম্মত, জনকল্যাণমুখী এবং উন্নয়নবান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার পরিধি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও পৌর এলাকার সামগ্রিক জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাজেট উপস্থাপনকালে বিভিন্ন উন্নয়ন খাতে সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। বিশেষ করে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, স্যানিটেশন কার্যক্রম, পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সেবার মানোন্নয়নে উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী সাইফুল আমিন, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান এবং পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

বাজেট ঘোষণা শেষে ইউএনও আমেনা খাতুন বলেন, “মোহনগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেটের প্রতিটি খাত বাস্তবায়ন করা হবে।”

অনুষ্ঠানে বক্তারা পৌরসভার চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পৌরবাসীর প্রত্যাশা পূরণে জনসেবামুখী কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 June 2026

মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা

www.dainikkagoj.com
25 June 2026

মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা

www.dainikkagoj.com