শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

লংগদুতে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:

“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির লংগদু উপজেলায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফল মেলা-২০২৬। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা হর্টিকালচার সেন্টার মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন।

অনুষ্ঠানে বক্তারা দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাণিজ্যিকভাবে ফল চাষ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনস্বাস্থ্যের সুরক্ষায় ফল চাষের বিকল্প নেই। একই সঙ্গে উৎপাদিত ফল সংরক্ষণের মাধ্যমে সারা বছর ভোক্তাদের কাছে পুষ্টিকর ফল পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

জাতীয় ফল মেলা-২০২৬ উপলক্ষে বিভিন্ন প্রজাতির দেশীয় ও বিদেশি ফলের প্রদর্শনী, কৃষি প্রযুক্তি বিষয়ক তথ্যসেবা এবং কৃষকদের জন্য পরামর্শমূলক কার্যক্রমের আয়োজন করা হয়। মেলায় স্থানীয় কৃষক, ফলচাষি ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন লংগদু হর্টিকালচার সেন্টারের সহকারী উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইসরাফিল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরভ সেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মোবারক হোসেন, গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলার আয়োজকরা জানান, ফল চাষে কৃষকদের আরও উৎসাহিত করা এবং পুষ্টিসমৃদ্ধ দেশীয় ফলের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝে ফল উৎপাদন ও সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 June 2026

লংগদুতে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

www.dainikkagoj.com
25 June 2026

লংগদুতে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

www.dainikkagoj.com