শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

তাড়াশে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গাছের চারা, জৈব সার ও কৃষি উপকরণ বিতরণ

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গাছের চারা, জৈব সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে কৃষকদের মধ্যে জৈব সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

এ সময় আরও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী, উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, সবুজায়ন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গাছ রোপণ ও জৈব সারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, জৈব সার এবং অন্যান্য কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
24 June 2026

তাড়াশে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গাছের চারা, জৈব সার ও কৃষি উপকরণ বিতরণ

www.dainikkagoj.com
24 June 2026

তাড়াশে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গাছের চারা, জৈব সার ও কৃষি উপকরণ বিতরণ

www.dainikkagoj.com