শিরোনাম
সিরাজগঞ্জ–বগুড়া রেলপথ প্রকল্পে ব্যয় বেড়ে ১২ হাজার কোটি টাকা, শেষ হবে ২০৩১ সালে সীতাকুণ্ডে মসজিদের দ্বিতীয় তলা থেকে ইমামের মরদেহ উদ্ধার শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আত্মনির্ভরশীল রেজাউল করিম রেজা: সংগ্রামী জীবনের অনুপ্রেরণার গল্প কমলনগরের চর কাদিরা ইউনিয়নে কাবিখা প্রকল্পে রাস্তা সংস্কার: স্থানীয়দের স্বস্তি ময়মনসিংহে এইচএসসি/আলিম/ভোকেশনাল পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এসিল্যান্ডের ঝটিকা অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা, উদ্ধার কোটি টাকার সরকারি সম্পদ পার্বতীপুরে স্কুল শিক্ষকের ভুট্টাক্ষেত নষ্টের অভিযোগ, থানায় মামলা শাওন হত্যার বিচার ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে পার্বতীপুরে শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ নেত্রকোণায় মোটরসাইকেলের ইঞ্জিনে বিশেষ কৌশলে লুকানো ৭ হাজার ইয়াবাসহ আটক ২ সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সীতাকুণ্ডে মসজিদের দ্বিতীয় তলা থেকে ইমামের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

 

মো. হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের দ্বিতীয় তলার কক্ষ থেকে আমির হোসেন (৪০) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় রাজা মিয়া সওদাগরের জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন দীর্ঘ ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা এবং মসজিদের একটি কক্ষেই বসবাস করতেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার আহমেদ জানান, আসরের নামাজে ইমাম আমির হোসেন উপস্থিত থাকলেও মাগরিব ও এশার নামাজে তাকে দেখা যায়নি। প্রথমে ধারণা করা হয়, তিনি হয়তো কোনো ব্যক্তিগত কাজে বাইরে গেছেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ফিরে না আসায় মসজিদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরে দ্বিতীয় তলায় তার কক্ষের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, সেখানে পারিবারিক বিষয়ের উল্লেখ রয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

স্থানীয়দের ভাষ্য, আমির হোসেন অত্যন্ত নম্র, ভদ্র ও ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। দীর্ঘদিন ধরে এলাকায় ইমামতি করার সুবাদে মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে তার আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, মৃত্যুর আগে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি জীবনের কষ্ট ও দুঃখের কথা উল্লেখ করেছিলেন। তবে ওই স্ট্যাটাসের সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
23 June 2026

সীতাকুণ্ডে মসজিদের দ্বিতীয় তলা থেকে ইমামের মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com
23 June 2026

সীতাকুণ্ডে মসজিদের দ্বিতীয় তলা থেকে ইমামের মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com