শিরোনাম
সম্পাদকীয়: সাংবাদিকের বিরুদ্ধে মামলা—গণমাধ্যমের স্বাধীনতা কি ক্রমশ সংকুচিত হচ্ছে? ময়মনসিংহে গুজব প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কেন্দুয়ায় নতুন ওসির যোগদান, আইনশৃঙ্খলা উন্নয়নে অঙ্গীকার পাহাড়পুর বৌদ্ধবিহারে বিদেশি পর্যটককে হেনস্তা: কন্টেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ আটক কৃষকদের উঠানে পরিণত রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা জামালপুরে ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সিংড়ায় গোয়েন্দা তথ্যে অভিযান: ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস, সাজা ৩ জনের বিরুদ্ধে নোয়াখালীতে র‌্যাব কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রতারণা, গ্রেফতার ১ চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৭ জন গ্রেফতার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ, পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

পাহাড়পুর বৌদ্ধবিহারে বিদেশি পর্যটককে হেনস্তা: কন্টেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ আটক

প্রতিবেদকের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

 

বুলবুল আহম্মেদ (বুলু), বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে এক বিদেশি (চীনা) পর্যটককে হেনস্তা করে ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় কন্টেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ নামে পরিচিত আব্দুল মাবুতকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

সোমবার (২২ জুন) দুপুরে ট্যুরিস্ট পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বদলগাছী থানায় হস্তান্তর করা হয়।

ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসা এক চীনা পর্যটকের সঙ্গে আপত্তিকর আচরণ করে ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও বাংলাদেশের ভাবমূর্তির প্রশ্নেও উদ্বেগ তৈরি করে।

পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টডিয়ান মোহাম্মদ ফজলুল করিম বলেন, “এ ধরনের ঘটনা বিশ্ব ঐতিহ্যবাহী এই প্রত্নস্থলের সুনাম ক্ষুণ্ন করেছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বদলগাছী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, আটক আব্দুল মাবুতের ছেলে রাফি দাবি করেছেন, ভিডিওটি তাঁদের কাছে ‘মজার ছলে’ তৈরি করা হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

স্থানীয় সচেতন নাগরিকরা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পাহাড়পুর বৌদ্ধবিহারে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
22 June 2026

পাহাড়পুর বৌদ্ধবিহারে বিদেশি পর্যটককে হেনস্তা: কন্টেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ আটক

www.dainikkagoj.com
22 June 2026

পাহাড়পুর বৌদ্ধবিহারে বিদেশি পর্যটককে হেনস্তা: কন্টেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ আটক

www.dainikkagoj.com