শিরোনাম
তানোরে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টে ব্রাহামা গরুর প্রজনন কার্যক্রমের উদ্বোধন আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে দাঁড়াল তানোর প্রেসক্লাব রামগতিতে বায়তুস সালাম জামে মসজিদের উদ্বোধন তাড়াশের নওগাঁ বাজারে আল-ফালাহ সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিল্পকলা একাডেমির কোর্স সমাপনী ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে রাজনৈতিক স্লোগান, পরে মুছে ফেলা হলো রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জরিমানা ২ হাজার টাকা ময়মনসিংহে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত তাড়াশে স্কুল ভবন থেকে পড়ে ছাত্র গুরুতর আহত সিরাজগঞ্জ-পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

তাড়াশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রুবেল গ্রেফতার

প্রতিবেদকের নাম / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের পংরৌহালী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুবেল আহমেদ (৩৩) উপজেলার পংরৌহালী গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-দফতর সম্পাদক এবং নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে রুবেল আহমেদকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, রুবেল আহমেদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি এবং উল্লাপাড়া থানায় একটি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
22 June 2026

তাড়াশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রুবেল গ্রেফতার

www.dainikkagoj.com
22 June 2026

তাড়াশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রুবেল গ্রেফতার

www.dainikkagoj.com