শিরোনাম
ইউটিউব দেখে শেখা, শখের আঙুর চাষ এখন কোটি সম্ভাবনার স্বপ্ন সোনারগাঁয়ে বাড়িতে ঢুকে নারীকে শ্লীলতাহানির চেষ্টা, স্বর্ণালংকার ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ খাগড়াছড়িতে রেঁনেসা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আগস্টে শুরু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল দীর্ঘদিনের দাবির অবসান, রেল যোগাযোগে নতুন যুগের সূচনা সীতাকুণ্ডে মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাজেটের পর এবার দ্রব্যমূল্য বাড়েনি, এটি জনবান্ধব বাজেট: পানিসম্পদ প্রতিমন্ত্রী লিবিয়ায় জিম্মি রফিকুল, ৮৫ লাখ টাকা আদায়ের অভিযোগ; নির্যাতনের ভিডিও দেখে মা-বাবার মৃত্যু, নিখোঁজ এক সপ্তাহ সিরাজগঞ্জে এনআরবিসি ব্যাংকের নেতৃত্বে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত উল্লাপাড়া কামিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ, শিক্ষক-কর্মচারীদের উচ্ছ্বাস নবাবগঞ্জে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন

সীতাকুণ্ডে মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

 

মো. হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইঞ্জিনিয়ার মো. কামরুদ্দুজা।

শনিবার (২০ জুন) বিকেল ৪টায় সীতাকুণ্ড প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে ইঞ্জিনিয়ার কামরুদ্দুজা বলেন, তিনি দীর্ঘ ২৭ বছর ধরে সুনামের সঙ্গে স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট পরিচালনা করে আসছেন। পাশাপাশি তিনি সীতাকুণ্ড-মীরসরাই আর্কিটেক্ট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল তার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জাল সিল-স্বাক্ষর ব্যবহার করে ভবনের নকশা তৈরির অভিযোগ এনে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে। এসব সংবাদের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সততা ও পেশাদারিত্বের সঙ্গে ভবনের নকশা প্রণয়ন এবং অনুমোদনসংক্রান্ত কাজ করে আসছেন। তার বিরুদ্ধে প্রকাশিত অপপ্রচার সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর। এ ধরনের মিথ্যা প্রচারের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, খুরশিদ আলম, আরিফ হোসেন, গোলাম সারওয়ার, মোরশেদ হোসেন, মুজাহিদুল ইসলাম, মোসলিম উদ্দিন, আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, মাজহারুল ইসলাম, রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার শফিউল করিম, ইমন কান্তি দাস, শরীফ হোসেন, কামরুল হোসেনসহ আরও অনেকে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 June 2026

সীতাকুণ্ডে মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

www.dainikkagoj.com
20 June 2026

সীতাকুণ্ডে মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

www.dainikkagoj.com