শিরোনাম
তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার সিরাজগঞ্জে জজকোর্ট গেট থেকে কড়িতলা পর্যন্ত নিজ উদ্যোগে ফুলগাছ রোপণ করলেন সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সলঙ্গায় ‘তারেক রহমান ভলিবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন বড়হর পটিং ক্লাব, পুরস্কার ১ লাখ ২০ হাজার টাকা

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

 

আলহাজ আলী রনি, ভ্রাম্যমান প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত ‘তারেক রহমান ভলিবল টুর্নামেন্ট-২০২৬’ এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক মাঠে ভিড় করেন।

শুক্রবার বিকেলে সলঙ্গার আমশড়া দারুন উলুম ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সলঙ্গা থানা যুবদলের সদস্য রকনুজ্জামান খোকন। প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. শফিকুল ইসলাম শফি টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. দুলাল হোসেন খান, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মো. মতিয়ার রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম সরকার। এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফাইনাল খেলায় চমৎকার নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে বড়হর পটিং ক্লাব, উল্লাপাড়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফির পাশাপাশি ১ লাখ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। রানারআপ সিরাজ নগর একাডেমি, কুষ্টিয়া দলকে ট্রফির সঙ্গে ৮০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এলাকার তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 June 2026

সলঙ্গায় 'তারেক রহমান ভলিবল টুর্নামেন্ট-২০২৬' এর ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন বড়হর পটিং ক্লাব, পুরস্কার ১ লাখ ২০ হাজার টাকা

www.dainikkagoj.com
20 June 2026

সলঙ্গায় 'তারেক রহমান ভলিবল টুর্নামেন্ট-২০২৬' এর ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন বড়হর পটিং ক্লাব, পুরস্কার ১ লাখ ২০ হাজার টাকা

www.dainikkagoj.com