শিরোনাম
রায়গঞ্জে ২৬ কোটি টাকার পানি প্রকল্পে ধীরগতি; ছয় বছরেও চালু হয়নি ৬ লাখ লিটার ধারণক্ষমতার জলাধার, সেবা না পেয়ে হতাশ শত শত গ্রাহক হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের সোনারগাঁওয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক মানুষকে সেবা সোনারগাঁওয়ে কবরস্থানের জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাঙ্গুড়ায় বোরো ধান সংগ্রহ সফলভাবে সম্পন্ন, লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন কেশবপুরে চিংড়া পুলিশ ক্যাম্প ইনচার্জের বিরুদ্ধে বেনামী অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সীমান্তে রামগড় ৪৩ বিজিবির অভিযানে ১৪ কেজি গাঁজা জব্দ জীবননগরে উপজেলা আইসিটি অফিসারের মরদেহ উদ্ধার খাগড়াছড়িতে ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন, অংশ নিচ্ছে ২৮ দল
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সোনারগাঁওয়ে কবরস্থানের জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কবরস্থানের জায়গা ও চলাচলের রাস্তা অবৈধভাবে দখল করে পাকা বাউন্ডারি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর আঞ্চলিক কবরস্থানের জায়গা ও সংলগ্ন রাস্তা জোরপূর্বক দখল করে পাকা দেয়াল নির্মাণের অভিযোগে এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্থানীয় লোকমান হোসেন।

মানববন্ধনে গঙ্গাপুর আঞ্চলিক কবরস্থান কমিটির সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে এবং মাওলানা গোলজার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন আবুল হাসেম, জয়নাল আবেদীন মোল্লা, আর্শাদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা অভিযোগ করে বলেন, লোকমান হোসেন কবরস্থানের জায়গা ও চলাচলের রাস্তা দখল করে পাকা বাউন্ডারি নির্মাণ করেছেন, যা ধর্মীয় ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য। তারা দ্রুত ওই দখলকৃত জায়গা পুনরুদ্ধার ও বাউন্ডারি ভেঙে ফেলার দাবি জানান। পাশাপাশি প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের হস্তক্ষেপ কামনা করেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গঙ্গাপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 June 2026

সোনারগাঁওয়ে কবরস্থানের জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

www.dainikkagoj.com
19 June 2026

সোনারগাঁওয়ে কবরস্থানের জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

www.dainikkagoj.com