শিরোনাম
রায়গঞ্জে ২৬ কোটি টাকার পানি প্রকল্পে ধীরগতি; ছয় বছরেও চালু হয়নি ৬ লাখ লিটার ধারণক্ষমতার জলাধার, সেবা না পেয়ে হতাশ শত শত গ্রাহক হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের সোনারগাঁওয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক মানুষকে সেবা সোনারগাঁওয়ে কবরস্থানের জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাঙ্গুড়ায় বোরো ধান সংগ্রহ সফলভাবে সম্পন্ন, লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন কেশবপুরে চিংড়া পুলিশ ক্যাম্প ইনচার্জের বিরুদ্ধে বেনামী অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সীমান্তে রামগড় ৪৩ বিজিবির অভিযানে ১৪ কেজি গাঁজা জব্দ জীবননগরে উপজেলা আইসিটি অফিসারের মরদেহ উদ্ধার খাগড়াছড়িতে ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন, অংশ নিচ্ছে ২৮ দল
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

কেশবপুরে চিংড়া পুলিশ ক্যাম্প ইনচার্জের বিরুদ্ধে বেনামী অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

 

মোঃ হুমায়ুন কবির,

যশোরের কেশবপুর উপজেলার ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইনের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিলকৃত একটি বেনামী অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিংড়া পুলিশ ক্যাম্প এলাকায় পূর্বে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দীর্ঘ সময় দায়িত্ব পালন নিয়ে নানা জটিলতা থাকলেও বর্তমানে ইনচার্জ এসআই শামীম হোসাইন দায়িত্ব গ্রহণের পর এলাকায় মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে নিয়মিত তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

এতে একটি স্বার্থান্বেষী মহলের স্বার্থে আঘাত লাগায় তার বিরুদ্ধে বেনামী ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর একাংশের দাবি, বর্তমান ক্যাম্প ইনচার্জ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখছেন। ফলে দালাল ও সুবিধাভোগী চক্রের প্রভাব কমে যাওয়ায় তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করছে বলে মত প্রকাশ করেছেন অনেকে।

এ বিষয়ে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন বলেন,

“আমি অসহায় ও গরিব মানুষকে অযথা হয়রানি করি না। ত্রিমোহনী ও সাগরদাঁড়ি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। কেউ বলতে পারবে না যে আমি অন্যায়ভাবে কাউকে হয়রানি করেছি। সাধারণ মানুষের সঙ্গে বন্ধুর মতো মিশে তাদের সমস্যার কথা শুনি। এটি হয়তো একটি বিশেষ মহলের পছন্দ হচ্ছে না। তাই তারা আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিচ্ছে। আমি এসব নিয়ে চিন্তিত নই। সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসাই আমার বড় শক্তি।”

স্থানীয়দের মতে, অভিযোগ ও পাল্টা বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 June 2026

কেশবপুরে চিংড়া পুলিশ ক্যাম্প ইনচার্জের বিরুদ্ধে বেনামী অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি

www.dainikkagoj.com
19 June 2026

কেশবপুরে চিংড়া পুলিশ ক্যাম্প ইনচার্জের বিরুদ্ধে বেনামী অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি

www.dainikkagoj.com