শিরোনাম
চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে রাজনৈতিক স্লোগান, পরে মুছে ফেলা হলো রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জরিমানা ২ হাজার টাকা ময়মনসিংহে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত তাড়াশে স্কুল ভবন থেকে পড়ে ছাত্র গুরুতর আহত সিরাজগঞ্জ-পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ আটক দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড অসুস্থ বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন যুবদল নেতারা সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৪ সমর্থক গ্রেপ্তার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

পার্বতীপুরে বিএনপির সাংগঠনিক সভা, শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান

প্রতিবেদকের নাম / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা বিএনপির নির্বাচনী-পরবর্তী সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে সৌজন্য সাক্ষাৎ, সাংগঠনিক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পুরাতন বাজার ধানহাটীতে এ সভার আয়োজন করা হয়।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শাদো, যুবদলের সদস্য সচিব মাহবুব রশিদ সংগ্রাম, ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম, পৌর কৃষক দলের সভাপতি গোলাম রব্বানি গোলাপসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল হক মঞ্জু শতাধিক কর্মী-সমর্থক নিয়ে বিএনপিতে যোগদান করেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
19 June 2026

পার্বতীপুরে বিএনপির সাংগঠনিক সভা, শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান

www.dainikkagoj.com
19 June 2026

পার্বতীপুরে বিএনপির সাংগঠনিক সভা, শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান

www.dainikkagoj.com